সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সেখানে মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা করলেন বিক্ষুব্ধ এক ব্যক্তি। তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) প্রাক্তন সদস্য।

নিহতের নাম দিলশাদ হুসেন (২৫)।

তিনি বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। মাস দুয়েক আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরক্ষপুর আদালতে হাজিরা দিতে এসেছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ।

তখন দুপুর সোয়া একটা। দিলশাদের আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছান প্রাক্তন বিএসএফ সদস্য ভগবত নিশাদ এবং তার ছেলে নন্দলাল। অভিযোগ, এর পরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলশাদ।
এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। দিলশাদকে গুলি করার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন ভগবত ও তার ছেলে।
পুলিশ জানিয়েছে, ভগবত এবং তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১২ মার্চ হায়দারাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার করা হয় ভগবতের মেয়েকে। তারপরই দিলশাদকে জেল হেফাজতে পাঠানো হয়। মাস দুয়েক আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা

আপডেট সময় : ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২