সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ওমিক্রনে দিশেহারা আমেরিকা: ১০০ কোটি টেস্ট কিট বিতরণের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে দিশেহারা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বহুগুণে। তাই কোভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, সরকার কোভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করবে।

এক্ষেত্রে তারা আরও ৫০ কোটি কিট ক্রয় করবে। এ নিয়ে তাদের কিটের সংখ্যা বেড়ে মোট একশ’ কোটিতে দাঁড়াবে।
এদিকে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত থাকায় বাইডেন ‘আপনাদের দেশ প্রেমের অংশ’ হিসেবে ভাল মানের বিভিন্ন মাস্ক পরতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া হোয়াইট হাউস ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় কভিড-১৯ টেস্ট কিটের সহজলভ্যতার ঘাটতি, স্কুল খোলা রাখার প্রচেষ্টা ও মানুষের কাজ পাওয়া প্রশ্নে চাপের মুখে রয়েছে।

বাইডেন তার দায়িত্ব প্রতিপালনের কথা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দেড় কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এক বছর আগে তিনি দায়িত্ব গ্রহণের সময় প্রতিদিন ২০ লাখ মানুষের এ ভাইরাস পরীক্ষা করা হতো। সে তুলনায় বর্তমানে অনেক বেশি লোকের কোভিড পরীক্ষা করা হচ্ছে। সূত্র: এপি, ইউএসনিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওমিক্রনে দিশেহারা আমেরিকা: ১০০ কোটি টেস্ট কিট বিতরণের ঘোষণা

আপডেট সময় : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২