সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে করোনায় একদিনে শনাক্ত ১ লাখ ৬৮ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতে একদিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৬৮ হাজার। মঙ্গলবার আক্রান্তদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর পরিমাণ ৪ হাজার ৪৬১। এছাড়া একই সময়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) ভারতে দৈনিক আক্রান্তের হার ১০.৬৪ শতাংশে নেমে এসেছে। সোমবার এই হার ছিল ১৩.২৯ শতাংশ। সাপ্তাহিক আক্রান্তের হার ৮.৮৫ শতাংশ। সোমবার দেশটিতে মোট এক লাখ ৭৯ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়।

ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ২১ হাজার ৪৪৬ জন। যা মোট আক্রান্তের ২.২৯ শতাংশ। ভারতে মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৯০ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ২১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়ে ওঠা রোগীর পরিমাণ ৬৯ হাজার ৯৫৯ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ১৩১। ভারতে বর্তমানে সুস্থ হয়ে ওঠার হার ৯৬.৩৬ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ১৫২ কোটি ৮৯ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। সোমবার থেকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু করেছে দেশটি। প্রথমদিনেই বুস্টার ডোজ পেয়েছেন নয় লাখ স্বাস্থ্য ও সম্মুখসারির কর্মী এবং ষাটোর্ধ্ব মানুষেরা।

মহামারিতে আক্রান্ত অন্যতম রাজ্য মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৪৭০ জন। এর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট রয়েছে এক হাজার ২৪৭ জনের। সোমবার রাজ্যটিতে আট জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে আর এটি চূড়ায় পৌঁছাবে জানুয়ারির শেষ নাগাদ।

ভারতে এখন পর্যন্ত ৬৯ কোটি ৩১ লাখ করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সোমবার করা হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৯২৮টি পরীক্ষা। ভারত সরকারের নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, করোনা রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিরা যতক্ষণ ঝুঁকিতে না পড়ছেন ততক্ষণ তাদের পরীক্ষা করানোর দরকার নেই।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে করোনায় একদিনে শনাক্ত ১ লাখ ৬৮ হাজার

আপডেট সময় : ০৮:২১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২