সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

খবরটি শুনে দুজনের চোখেই পানি চলে এসেছিল: পরীমণি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হতে যাওয়ার খবর দিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সন্তানের বাবা কে, তাও জানিয়েছেন তিনি। অভিনেতা শরিফুল রাজ তার অনাগত সন্তানের বাবা। রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন পরী।

পরীমণি বলেন, ‘কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। সোমবার দুপুরে ডাক্তারের কাছে গেলে সুখবরটি পাই। এরপরই সবাইকে জানাই। এমন খবরে আমি আর রাজ দুজনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি শোনা মাত্র দুজনের চোখেই পানি চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন’।

কিন্তু কবে বিয়ে করলেন তারা। সেই প্রশ্নে শরিফুল রাজ সমকালকে বলেন, ‘গতবছরের ১৭ অক্টোবর পরীকে আমি বিয়ে করি। আমরা নিজেরা নিজেরা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি। আমিই পরীর সন্তানের বাবা।’

তিনি বলেন, ‘পরীমণি আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে আমরা বিয়ের আয়োজন করব।’

এদিকে সোমবার দুপুরে দুজনের একটি ছবি শেয়ার করেন শরিফুল রাজ। নিজের ফেসবুক আইডিতে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!’

পরীমণি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এরমধ্যে তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খবরটি শুনে দুজনের চোখেই পানি চলে এসেছিল: পরীমণি

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২