সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাবুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১ কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি দামুড়হুদায় দু’পরিবারের মারামারিতে আহত ফরিদের হাসপাতালে মৃত্যু

গতকাল স্ত্রীকে ‘বয়কট’, আজ হিরো আলম দিলেন ডিভোর্সের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : স্ত্রী রিয়া মনিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে গতকাল স্ত্রীকে ‘বয়কটের’ ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। এ প্রসঙ্গে বলেন, জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে ছিলেন না রিয়া মনি। সেজন্য বুধবার ফেসবুকে রিয়া মনিকে বয়কটের ঘোষণা দিয়েছি। সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘২০১৭ সালে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে (হিরো আলম) বগুড়ায় মামলা করেন। ওই মামলাকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায়।

২০২২ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা না হওয়ায় সংসার ভেঙে যায়। এরপর রিয়া মনির (হিরো আলম প্রযোজিত সিনেমার নায়িকা) সঙ্গে পরিচয় হয়। পরবর্তী সময়ে তারা বিয়ে করেন।’ তিনি বলেন, ‘এর আগে অনেকবার মাফ করেছি রিয়া মনিকে।

আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট (আলাদা) হয়ে যাব। যে বক্তব্যগুলো রিয়া মনি আমার বিরুদ্ধে দিচ্ছে, সেগুলো প্রমাণসহ দিতে হবে।’

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান।গতকাল বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গতকাল স্ত্রীকে ‘বয়কট’, আজ হিরো আলম দিলেন ডিভোর্সের ঘোষণা

আপডেট সময় : ০১:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫