সংবাদ শিরোনাম ::
সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে নিহত,বান্ধবী আহত জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক শিক্ষক সমিতির টানা ১৪ বছরের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ওই শিক্ষক নেতাকে সেরাল গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার ও ছাত্রলীগ কর্মী কাওসার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যদের অভিযোগ, কোন সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়াই তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক সোহরাব হোসেন বাবুল মাস্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহামুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬