সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল

ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.89; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ়্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগ পূর্তি। এ উপলক্ষে দুর্নীতি, সহিংসতা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সুজনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।
সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য (কী-নোট) উপস্থাপন ও সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির। এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক কবিতা হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সুজনের দুই যুগের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬