সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

ঘোড়াঘাটে ৪ ইউনিয়নের প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন বাতিলঃ নারী ১ পুরুষ ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২ ২৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহদাব উদ্দিন আল মাহমুদঃ

ঘোড়াঘাটে ৪ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ৩১জানুয়ারি/২২ ৬ষ্ঠ ধাপে দিনাজপুর ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ইউনিয়নের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন ্অফিসার ও রিটার্নিং ্অফিসার শাহজাহান মানিক।
(৬ জানুয়ারি) বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই মনোনয়ন পত্র যাচাই-বাছাই কাজ করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন ঘোড়াঘাট ইউপি নির্বাচনে ২৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ৬০ জন এবং সাধারণ সদস্য ১৭৫ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে।অন্যদিকে বয়স সংক্রান্ত জটিলতার কারণে অর্থাৎ ২৫ বছরের কম হওয়ায় ৩নং সিংড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য একজন এবং ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে সাধারণ সদস্য পদ থেকে এক জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির,পিপিএম (সেবা),। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল চেয়ারম্যান প্রার্থী, সাধারণ মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থীগণ।এছাড়া প্রার্থীদের প্রস্তাবকারী এবং সমর্থকরাও এসময় উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাচন ্অফিসার ও রিটার্নিং ্অফিসার শাহজাহান মানিক বলেন,এই চার ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৬১ জন এবং সাধারণ সদস্য পদে মোট ১৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।আসন্ন ঘোড়াঘাট ইউপি নির্বাচনে ২৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ৬০ জন এবং সাধারণ সদস্য ১৭৫ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারী/২২ ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারী,যাছাই বাছাই ৬ জানুয়ারী,বাছাই শেষে আপিলের শেষ তারিখ ৭ ও ৯ জানুয়ারী,আপিল শুনানী ও নিষ্পত্তি ১০ ও ১২ জানুয়ারী,প্রার্থীতার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী।তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফশীল মোতাবেক নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে ্অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এবারই প্রথম ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ইভিএম(ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ৪ ইউনিয়নের প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন বাতিলঃ নারী ১ পুরুষ ১

আপডেট সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২