সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে একই ফ্লাইটের ১২৫ যাত্রীর করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইতালির মিলান থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে আসা চার্টার্ড ফ্লাইটের ১৭৯ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরে তাদের কোয়ারেন্টাইনে পাঠায় রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ দুপুর দেড়টার দিকে বিমানটি ১৭৯ জন যাত্রী নিয়ে অমৃতসরে পৌঁছায়। তবে মাঝে জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিরতি নেয় বিমানটি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, ইতালি ওমিক্রনের জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ’-এর তালিকায় থাকার কারণে অমৃতসরে আসা সব প্রাপ্তবয়স্ক যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল।

প্রসঙ্গত, ওমিক্রন সংক্রমণের নিরিখে ‘ঝুঁকিতে থাকা দেশগুলো’ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় কারও পজিটিভ ধরা পড়লে তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে। তার নিয়ম অনুযায়ী চিকিৎসা চলবে। ওমিক্রন চিহ্নিতকরণের জন্য নমুনায় জিনের বিন্যাসও পরীক্ষা করে দেখা হবে।

বিমান ওঠার ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করালেও ভারতে নামার পর ফের পরীক্ষা করা হবে। যে যাত্রীদের পরীক্ষার ফল নেগেটিভ হবে তাদেরও সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আট দিনের মাথায় তাদের ফের কোভিড পরীক্ষা করানো হবে। ঝুঁকির বাইরের দেশগুলো থেকে বিমানে আসা যাত্রীদের পাঁচ শতাংশকে টেস্ট করানো হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে একই ফ্লাইটের ১২৫ যাত্রীর করোনা শনাক্ত

আপডেট সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২