সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে শিক্ষা অফিসারকে জুতার মালা পরালেন অভিভাবকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঘটনাটি ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার। সেখানে সম্প্রতি এক জেলা শিক্ষা কর্মকর্তার গলায় জুতার মালা দিয়ে ‘বরণ’ করার একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস এর।

জানা গেছে, অভিভাবক অ্যাসোশিয়েশনের সদস্যরা লাখবীর সিং নামের ওই জেলা শিক্ষা কর্মকর্তাকে এই জুতার মালা পরিয়ে দেন। এ ঘটনার পর পুলিশে অভিযোগ করেছেন ওই ব্যক্তি।
তার অভিযোগ, অভিভাবক অ্যাসোশিয়েশনের কয়েকজন সদস্য এসে তাকে সম্মাননা দিতে চান। প্রথমে অভিভাবক অ্যাসোশিয়েশনের সদস্যরা ফুলের মালা পরিয়ে দেন। এরপর ছবি তোলার জন্য দাঁড়ালে তারা ফুলের মালা পরানোর মধ্যেই হঠাৎ একটি জুতার মালা বের করে তার গলায় পরিয়ে দেন। অবশ্য বিষয়টি প্রথমে তিনি বুঝতেই পারেনি।

এদিকে, অভিভাবক অ্যাসোশিয়েশনের সদস্যরা তাদের অভিযোগ আমলে না নেওয়ায় হতাশ হয়ে লুধিয়ানার জেলা শিক্ষা কর্মকর্তার গলায় জুতার মালা পরিয়ে দেন বলে জানা গেছে। বিষয়টি টের পাওয়ার আগ পর্যন্ত তিনি হাসিমুখে ছবি তুলে যাচ্ছিলেন।

এ ব্যাপারে অভিভাবক অ্যাসোশিয়েশনের প্রেসিডেন্ট রাজিনদর ঘাই জানান, এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আমলে না নেওয়ায় প্রতিবাদ হিসেবে তারা এইভাবে প্রতিবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে শিক্ষা অফিসারকে জুতার মালা পরালেন অভিভাবকরা

আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২