সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আফগানিস্তানের পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী: আশরাফ গনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের পতনের জন্য আমেরিকাই দায়ী। এমনটিই অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি।

তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছিল আমেরিকা, সেই সময়ই তার সরকারকে দূরে ঠেলে দেয় ওয়াশিংটন।
বিবিসি’র এক অনুষ্ঠানে আশরাফ গনি বৃহস্পতিবার এই অভিযোগ করেন। তিনি বলেন, “মার্কিনিদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আমেরিকার ইস্যু ছিল, আফগানিস্তানের কোনো ইস্যু নয়। আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চুক্তি হয়েছে। তালেবানের সাথে বসার কোনো সুযোগই আমাদেরকে কখনো দেয়া হয় নি। প্রকৃতপক্ষে তারা আমাদেরকে একেবারে মুছে ফেলেছিল।”

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন সরকার তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে যাতে আফগানিস্তান থেকে আমেরিকা ১২ হাজার সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেয়। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

আমেরিকায় সরকার পরিবর্তনের পর জো বাইডেন ক্ষমতায় এসে মে মাসের পরিবর্তে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেন। অবশ্য ১৫ আগস্টের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান এবং আশরাফ গনি দেশ ছেড়ে চলে যান। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আফগানিস্তানের পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী: আশরাফ গনি

আপডেট সময় : ০৩:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১