সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনায় মারা গেলেন টিকাকে ‘না’ বলা বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ থেকে বাঁচার একমাত্র কার্যকর উপায় টিকা নেওয়া। এ পর্যন্ত হওয়ার সব গবেষণার ফল তেমনিই বলছে। আর এসব গবেষণা ও সংশ্লিষ্ট সকলের মতামতকে উপেক্ষা করে করোনার টিকা নেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন সিনিস্ত্রা।

কিন্তু সেই প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ বছর বয়সী বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন বেলজিয়ামে ‘সবচেয়ে শক্তিশালী পুরুষ’ হিসেবে পরিচিতি পাওয়া সিনিস্ত্রা।

দ্য টেলিগ্রাফ পত্রিকার খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর মারা যান তিনি। বেলজিয়ামের লিয়েজে মারা গেছেন এই কিক বক্সার। গত নভেম্বরের শেষ দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে আশ্বস্ত করেই পোস্ট দিয়েছিলেন সিনিস্ত্রা। লিখেছিলেন, ‘পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বাসায় থেকে সুস্থ হচ্ছি, যেভাবে সুস্থ হওয়ার কথা। আরও হাজার গুণ শক্তিশালী হয়ে আমি সবার মাঝে ফিরব।

বেলজিয়ান মিডিয়া আরও জানিয়েছে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়াও পেয়েছিলেন সিনিস্ত্রা। কিন্তু বাসায় ফেরার পরও যে করোনার ধাক্কা অনেক সময় থেকে যায়, সিনিস্ত্রার মৃত্যু সেটি আরেকবার বুঝিয়ে দিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় মারা গেলেন টিকাকে ‘না’ বলা বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৪:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১