সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পরীক্ষায় নকলের অভিনব পদ্ধতি ধরা পড়ল যেভাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুতার ভিতর ব্লুটুথ লাগিয়ে নকল করার বিষয় তো শুনেছেন। কিন্তু সেসব পদ্ধতি এখন পুরনো। নকল করতে এবার আরও অভিনব উপায় বের করলেন এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

সম্প্রতি রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টরের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় অভিনব উপায়ে নকল করতে গিয়ে ধরা পড়লেন এক পরীক্ষার্থী।
জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময়ই এক পরীক্ষার্থীকে দেখে পরীক্ষকদের সন্দেহ হয়। ভাল করে তার তল্লাশিও চালানো হয়। কিন্তু কোথাও কোনও সন্দেহজনক কিছু খুঁজে পাননি পরীক্ষকরা।

কিন্তু সন্দেহ একটা থেকেই গিয়েছিল। যুবকের কান ভাল করে পরীক্ষা করতেই চমকে ওঠেন পরীক্ষকরা। কানের ভিতরে ক্ষুদ্র ইয়ারফোন ঢোকানো ছিল যাতে কারও নজরে না আসে। এরপরই মেটাল ডিটেক্টর নিয়ে এসে যুবককে ভালভাবে তল্লাশি করা হয়। মাথার ওপরে মেটাল ডিটেক্টর ধরতেই সেটি আওয়াজ দিচ্ছিল।

চমকের এখানেই শেষ নয়। মাথায় ধাতব জিনিস কীভাবে কেউ লুকাতে পারে তা ভেবে অস্থির হয়ে পড়েছিলেন পরীক্ষকরা। শেষে ভাল করে পরীক্ষা করতেই দেখা যায় ওই যুবক পরচুলা পরে রয়েছেন। আর সেই পরচুলা টেনে তুলতেই সেটির ভিতর থেকে ফোন বেরিয়ে আসে। পরীক্ষায় নকলের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

গত সেপ্টেম্বরেই দেশটির রাজস্থানে স্কুল শিক্ষকের পরীক্ষার সময় জুতার ভিতর ব্লুটুথ লাগিয়ে নকল করতে গিয়ে ধরা পড়েছিলেন পাঁচজন। বিহারেও পুলিশের পরীক্ষা দেওয়ার সময় মাস্কের ভিতরে ফোন লাগিয়ে নকল করতে গিয়ে এক পরীক্ষার্থী ধরা পড়েন। এসব কিছুকে যেন ছাপিয়ে গিয়েছে উত্তরপ্রদেশের যুবকের নকল করার পদ্ধতি। সূত্র: ইন্ডিয়া ডটকম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীক্ষায় নকলের অভিনব পদ্ধতি ধরা পড়ল যেভাবে

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১