সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পাকিস্তান সীমান্তে ভারতের প্রথম এস-৪০০ মোতায়েন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বর্তমান সময়ের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত রাশিয়ার এস-৪০০। প্রথম স্কোয়াড্রন পাকিস্তানের সীমান্তেই মোতায়েন করলো নয়াদিল্লি।

একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআই এ তথ্য দিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্কোয়াড্রন পাঞ্জাব সেক্টরে মোতায়েন করা হয়েছে। চীন ও পাকিস্তান থেকে সম্ভাব্য বিপদ একযোগে মোকাবিলা করতেই এটি মোতায়েন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরোপুরি কাজ শুরু করবে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি।’

চলতি মাসের শুরু থেকেই ভারতে আসতে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটির বিভিন্ন অংশ। রাশিয়া থেকে সমুদ্রপথে ও বিমানে করে এগুলো আনা হচ্ছে। এ বছরই এস-৪০০ এর প্রথম স্কোয়াড্রন ভারতীয় বাহিনীর হাতে চলে আসবে।

সামরিক বিশ্লেষকদের মতে, এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একই সময়ে ৭২টি রকেট ছুড়তে সক্ষম এটি। এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দূরপাল্লা, মাঝারি পাল্লার এমনকি স্বল্প পাল্লার রকেটও ছোড়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তান সীমান্তে ভারতের প্রথম এস-৪০০ মোতায়েন

আপডেট সময় : ০৩:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১