সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নিরপেক্ষ নির্বাচনসহ ১১ দফা দাবি জাতীয় সংহতি মঞ্চের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির সমাধানে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাসহ ১১ দফা দাবি জানিয়েছে জাতীয় সংহতি মঞ্চ।

মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।
একে এম আশরাফুল হক বলেন, বিরাজমান সমস্যার সমাধানে স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের সকল ক্ষেত্র দুর্নীতিমুক্ত করতে হবে। ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। সব ধরনের উগ্রতা, অসহিষ্ণুতা ও সন্ত্রাস বন্ধ করতে হবে। ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সকল আইন ও সাংবিধানিক ধারা বাতিল করতে হবে। ধর্মীয় অনুভূতি বিরোধী প্রচারণা বন্ধ করতে হবে। সুদমুক্ত অর্থব্যবস্থা চালু করতে হবে। রাজনৈতিক কার্যক্রমের বিধিনিষেধ ও প্রতিবন্ধকতা বন্ধ করতে হবে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

এসময় বক্তারা বলেন, গোটা বিশ্বের নজর এখন ছোট্ট এই ভূ-খণ্ড বাংলাদেশের প্রতি। সুতরাং বাংলাদেশ যাতে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ও চীনের উইঘুরে মুসলিমদের মতো বিধ্বস্ত পরিস্থিতির স্বীকার না হয়, দেশের সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।

তারা বলেন, শুধু ইসি গঠন নয়, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক যাবতীয় বিষয়াদি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সমাধান করার আহ্বান জানান। এজন্য নিবন্ধনের বাহিরের রাজনৈতিক দলগুলোকেও জাতীয় সংলাপে আমন্ত্রণের দাবি করেন তারা।

আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রফেসর সিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাংবাদিক ও ইসলামী বুদ্ধিজীবী আল্লামা উবায়দুর রহমান খান নদবী, ন্যাপের মহাসচিব এম মোস্তফা ভূঁইয়া, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, মাওলানা মুমিনুল ইসলাম, নূর হোসেন ও শাহ আলম তাহির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিরপেক্ষ নির্বাচনসহ ১১ দফা দাবি জাতীয় সংহতি মঞ্চের

আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১