সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জামাইয়ের হাত ধরে পালালেন শাশুড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

‘যার যাতে মজে মন, কিবা হাড়ি কিবা ডোম।’ প্রণয়ের রীতিভাঙার স্পর্ধা নিয়ে এমন কথাই প্রচলিত আছে। তাই বলে জামাই-শাশুড়ি? পশ্চিমবঙ্গে এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে। জামাইয়ের সঙ্গে সংসার বাঁধতে তার হাত ধরে পালিয়েছেন শাশুড়ি। যা নিয়ে তোলপাড় চলছে রাজ্যজুড়ে।

গত শনিবার (১৮ ডিসেম্বর) পালিয়ে গেছেন রাজ্যের হাওড়া জেলার লিলুয়া থানার বাসিন্দা ওই দুজন। শাশুড়ির নাম শেফালী দাস, জামাইয়ের নাম কৃষ্ণগোপাল দাস। তাদের সন্ধান চেয়ে এবং বিচার দাবিতে লিলুয়া থানা লিখিত অভিযোগ দিয়েছেন শেফালীর স্বামী বাবলা দাস ও মেয়ে (কৃষ্ণগোপালের স্ত্রী) প্রিয়াঙ্কা দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর নতুন বিশ্বাস পাড়ার বাসিন্দা বাবলা দাস পেশায় ভ্যানচালক। ২০১৭ সালে তার মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে রামপুরহাটের বাসিন্দা কৃষ্ণগোপালের বিয়ে হয়। কাজের সূত্রে তিনি ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন। এই সুযোগেই শেফালী দাসের সঙ্গে তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

প্রিয়াঙ্কা দাস তার লিখিত অভিযোগে জানান, বিয়ের পর থেকেই স্বামী কৃষ্ণগোপাল তাকে মারধর করতেন এবং অশ্লীল ভাষায় গালাগাল করতেন। তিনি তার স্বামীর কার্যকলাপ জেনে গেলে মারধর আরও বেড়ে যায়। এমনকি নিজের বাড়িতে প্রিয়াঙ্কাকে রেখে কৃষ্ণ থাকতেন শ্বশুরবাড়িতে। এই সুযোগে শেফালী ও কৃষ্ণের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়, যার জেরে দুজন শনিবার পালিয়ে গেছেন।

অভিযোগটি পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামাইয়ের হাত ধরে পালালেন শাশুড়ি

আপডেট সময় : ০৪:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১