সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

ইউরোপে আতঙ্ক : নেদারল্যান্ডসে লকডাউন, দেশে দেশে বিধিনিষেধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউরোপ জুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হিম আতঙ্ক। চারদিকে আবার সবকিছু স্তব্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ সামাজিক, বাণিজ্যিক, রাজনৈতিক কর্মকাণ্ড। দেশে দেশে আরোপ হচ্ছে কঠোর বিধিনিষেধ। তবে সবার আগে সারাদেশে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত প্রথম লকডাউন দিয়েছে নেদারল্যান্ডস। এই নির্দেশ কার্যকর হচ্ছে রবিবার থেকে। লকডাউনের সময়ে সব রকম অনাবশ্যক জিনিসপত্রের দোকান, বার এবং রেস্তোরাঁ বন্ধ থাকবে। শনিবার রাতে দ্রুততার সঙ্গে আয়োজন করে সংবাদ সম্মেলন করেন দেশটির তত্ত¡াবধায়ক প্রধানমন্ত্রী মার্ক রুথ।
তিনি বলেছেন, ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এই লকডাউনের কারণে বড়দিন উদ্যাপন ব্যাহত হবে বলে অনেকের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বড়দিন এবং নতুন বর্ষবরণের সময় বাদে অধিবাসীদের দু’জন পর্যন্ত অতিথি অনুমোদন দেয়া হয়েছে। তবে ওই দু’টি উৎসবের সময় সর্বোচ্চ চারজন অতিথি অনুমোদন দেয়া হয়েছে। এ ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী রুথ বলেছেন, রবিবার থেকে লকডাউন শুরু হচ্ছে নেদারল্যান্ডসে। এই লকডাউন অপরিহার্য ছিল। কারণ, ওমিক্রন ভ্যারিয়েন্টে সৃষ্ট করোনার পঞ্চম ঢেউ আমাদের ওপর আছড়ে পড়ছে।

ওমিক্রন বিস্তার রোধে বৃটেন থেকে ভ্রমণে বিধিনিষেধ কঠোর করেছে জার্মানি। শনিবার জার্মানির জনস্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। এ ঘোষণা অনুযায়ী শনিবার দিবাগত মধ্যরাত থেকে বৃটেন থেকে পর্যটকবাহী বিমান সংস্থাগুলো জার্মানিতে নিষিদ্ধ থাকবে। তবে শুধু জার্মান নাগরিক, রেসিডেন্ট, তাদের পার্টনার, ছেলেমেয়ে এবং ট্রানজিট যাত্রীরা বৃটেন থেকে জার্মানি যেতে পারবেন। জার্মানি যেতে হলে যে কাউকে বৃটেন থেকে পিসিআর পরীক্ষায় নেগেটিভ হতে হবে এবং ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাতে তিনি টিকা নিন বা না নিন। রবার্ট কোচ ইনস্টিটিউট নতুন নিয়মে ঘোষণা করেছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের উদ্বেগজনক এলাকা হিসেবে বৃটেনকে শ্রেণিবিভাগ করেছে তারা। তাদের এই বিধিনিষেধ বহাল থাকবে কমপক্ষে ৩ জানুয়ারি পর্যন্ত।

ফ্রান্স, সাইপ্রাস এবং অস্ট্রিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীরা ভ্রমণ বিধিনিষেধ কঠোর করেছেন। নতুন বর্ষবরণের সময় আতশবাজির উৎসব বাতিল করেছে প্যারিস। থিয়েটার, কনসার্ট হল, অ্যামিউজমেন্ট পার্ক এবং জাদুঘর বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। পাব এবং বার-এর ওপর রাত ৮টা থেকে কারফিউ আরোপ করেছে আয়ারল্যান্ড। সেখানে ইনডোর এবং আউটডোর ইভেন্টে উপস্থিতি সীমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান করোনা সংক্রমণ বৃদ্ধিতে সরকারি পর্যায়ে উদ্বেগের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন।

শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউরোপের পরিস্থিতি তুলে ধরেছেন আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি বলেছেন, জীবন এবং জীবিকা এই ভয়াবহ ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে নতুন বিধিনিষেধের প্রয়োজন হয়ে পড়েছে। এর কোনো কিছুই সহজ বিষয় নয়।

ওদিকে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করেছে যে, ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে কমপক্ষে ৮৯টি দেশে। ফরাসি প্রধানমন্ত্রী মার্ক রুথ বলেছেন, এই ভাইরাস বজ্রপাতের গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, ওমিক্রন সংশ্লিষ্ট কোভিড আক্রান্তের সংখ্যা প্রতি দেড় দিন থেকে তিনদিনে দ্বিগুণ হচ্ছে। এখনও ওমিক্রন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কোনো উত্তর মেলেনি। এরই মধ্যে ওমিক্রন যে গতিতে বিস্তার লাভ করছে তা ডেল্টা ভ্যারিয়েন্টকে অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে বিভিন্ন দেশে। এসব দেশে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। এমন তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউরোপে আতঙ্ক : নেদারল্যান্ডসে লকডাউন, দেশে দেশে বিধিনিষেধ

আপডেট সময় : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১