সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রোববার বিজয় র‌্যালি করবে বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিজয় দিবস উপলক্ষে রোববার রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে।

র‌্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসব সংগঠনের পাশাপাশি সমমনা ও বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক সংগঠনের নেতাকর্মীও এতে অংশ নেবেন। র‌্যালিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলের কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নগরবাসীকে র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লাখো শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। অথচ কখনও বাকশালের নামে, কখনও উন্নয়নের নামে গণতন্ত্রকে দাফন করা হয়েছে। মানুষের কণ্ঠের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। সৃষ্টি করা হয়েছে ভয়ের পরিবেশের। বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে দেশে গণতন্ত্র হত্যাকারীরা ক্ষমতায়।

তিনি বলেন, ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকার মোহ থেকেই আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে জবাই করেছে। আর এটি করতে গিয়ে সারাদেশকেই বধ্যভূমিতে পরিণত করেছে। তারা দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী মতের মানুষকে মনে করে ভাড়াটিয়া বা প্রজা, আর নিজেদের দেশের মালিক মনে করে। তাই নির্বাচন, ভোট, মত প্রকাশের স্বাধীনতা সবকিছু বানের জলে ভাসিয়ে দিয়ে তারা নিজেদের ইচ্ছেমতো দুঃশাসন কায়েম করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোববার বিজয় র‌্যালি করবে বিএনপি

আপডেট সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১