সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাংলাদেশের নিরাপদ সড়ক চাইলেন শ্রাবন্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ প্রতিদিন সড়কে ঝড়ে যায় বহু প্রাণ। এ নিয়ে বিভিন্ন সময় বিক্ষোভ হলেও সময়ের সঙ্গে এসব আন্দোলন স্তিমিতও হয়ে যায়। তবে সড়কে পরপর দুজন শিক্ষার্থী প্রাণ হারানোর পর রাজধানী জুড়ে নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ। এবার বাংলাদেশে এই নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টপাধ্যায়।

অবশ্য বাস্তবে নয়, একটি গানের দৃশ্যে নিরাপদ সড়কের দাবিতে সুর মিলিয়েছেন শ্রাবন্তী।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার ওই গানের নাম ‘নিরাপদ সড়ক চাই’। গানটিতে শ্রাবন্তীর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন বাংলাদেশের শান্ত খান। শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেবাজের ইউটিউব চ্যানেলে দর্শকশ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গানটি।

গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও তমা মল্লিক। গানের দৃশ্যায়নে শ্রাবন্তী ও শান্তর সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। তাদের হাতে নিরাপদ সড়কের দাবিতে লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে।

গানটি ইউটিউবে প্রকাশের আগে এক ভিডিও বার্তায় শ্রাবন্তী বলেন, ভীষণ প্রতিবাদী গান। আপনারা শুনবেন আর অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কেমন লাগল। অনেক দিন পর আমি একটা অন্য ধরণের ছবিতে অভিনয় করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে গানটা। প্লিজ আমাদের জানাবেন।

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এই সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের নিরাপদ সড়ক চাইলেন শ্রাবন্তী

আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১