আজকের ক্রাইম ডেক্স ॥ প্রতিদিন সড়কে ঝড়ে যায় বহু প্রাণ। এ নিয়ে বিভিন্ন সময় বিক্ষোভ হলেও সময়ের সঙ্গে এসব আন্দোলন স্তিমিতও হয়ে যায়। তবে সড়কে পরপর দুজন শিক্ষার্থী প্রাণ হারানোর পর রাজধানী জুড়ে নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ। এবার বাংলাদেশে এই নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টপাধ্যায়।
অবশ্য বাস্তবে নয়, একটি গানের দৃশ্যে নিরাপদ সড়কের দাবিতে সুর মিলিয়েছেন শ্রাবন্তী।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার ওই গানের নাম ‘নিরাপদ সড়ক চাই’। গানটিতে শ্রাবন্তীর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন বাংলাদেশের শান্ত খান। শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেবাজের ইউটিউব চ্যানেলে দর্শকশ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গানটি।
গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও তমা মল্লিক। গানের দৃশ্যায়নে শ্রাবন্তী ও শান্তর সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। তাদের হাতে নিরাপদ সড়কের দাবিতে লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে।
গানটি ইউটিউবে প্রকাশের আগে এক ভিডিও বার্তায় শ্রাবন্তী বলেন, ভীষণ প্রতিবাদী গান। আপনারা শুনবেন আর অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কেমন লাগল। অনেক দিন পর আমি একটা অন্য ধরণের ছবিতে অভিনয় করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে গানটা। প্লিজ আমাদের জানাবেন।
নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এই সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.