বাবুগঞ্জে বিএনপি শতাধীক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
- আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১৭২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বিএনপির শতাধীক নেতাকর্মী জাতীয়পার্টিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় মাধবপাশা ইউনিয়নের পাংশা এলাকায় জাতীয়পার্টির যৌথসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুকিতুর রহমান কিসলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক ও মাধবপাশার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান। এসময় রিয়াজ সরদারের নেতৃত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপির শতাধীক নেতাকর্মী জাতীয়পার্টিতে যোগদান করেন।
মাধবপাশা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মোশ্বের আলী সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান বাদশার সঞ্চালয়নায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মোঃ রিপন হোসেন, শ্রমিক পার্টির নেতা মোঃ হেলাল উদ্দিন বুলেট, জাপা নেতা মোঃ হামিদুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সবুজ খান, মোঃ আবদুর রব কাজল, মহিলা পার্টি নেতা সেফালী সহ বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























