সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

প্রেস ক্লাব ছাড়া আমাদের কথা বলার উপায় নেই : মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময়টা খুবই দুঃসময়। এ দুঃসময়ে আমাদের মুক্ত চিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না। আমরা এখন প্রেস ক্লাবে গিয়ে কথা বলছি। এছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন এমন একটা কাল এসেছে, যেখানে আমাদের সব সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। সবমিলিয়ে আমরা একটা নষ্ট সময় অতিক্রম করছি।

আজ বুধবার সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’র ইংরেজি অনুবাদগ্রন্থ‘ বেঙ্গল, দাই নেইম ইজ বিউটি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি অনুবাদ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা আব্দুল মান্নান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের পরিচালনায় ঢাবির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য আফম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী, কবি আবদুল হাই শিকদার, কবি ও গবেষক ড. মাহবুব হাসান, ড.মোহাম্মদ জসিম উদ্দিন, প্রয়াত আব্দুল মান্নানের সন্তান ব্যারিস্টার মেহনাজ মান্নান প্রমুখ বক্তৃতা করেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন লেখকের জামাতা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের ইকবাল হাসান শ্যামল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা একটি দুঃসময়ের মধ্যে আছি। মুক্তচিন্তা আজ বাধাগ্রস্ত। শিশু সন্তানেরও নিরাপত্তা দিতে পারছি না। মত প্রকাশের জন্য ফেসবুকে পোস্ট দিলে গ্রেফতার হতে হয়। সত্য লিখলে সাংবাদিকদেরও গ্রেফতার করা হচ্ছে। দেশ এক ভয়াবহ ফ্যাসিব্যাদীদের কবলে পড়েছে।

মির্জা ফখরুল বলেন, আজ আমরা যারা রাজনীতি করি, তারা কেমন সময় অতিবাহিত করছি তা সবাই অবগত। সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা আজ হারিয়ে গেছে। চারদিকে শুধু ক্ষমতার লড়াই। এ থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রয়াত আব্দুল মান্নানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আব্দুল মান্নান একজন কবি ও রাজনীতিবিদ। সারাজীবন সততার সঙ্গে কাজ করেছেন তিনি। আব্দুল মান্নান আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেস ক্লাব ছাড়া আমাদের কথা বলার উপায় নেই : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১