সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের পলাশ হোসেনকে হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নওগাঁর বদলগাছীর শমাপুর গ্রামের শফিউর রহমানের মেয়ে ছনি খাতুন (২৯) ও তার পরকীয়া প্রেমিক পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাবলু মণ্ডলের ছেলে রনি হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে পলাশ হোসেনের মরদেহ গলায় ফাঁস দেওয়ায় অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় স্ত্রী সনি খাতুন ও তার প্রেমিক রনি হোসেনকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে আসামি সনি খাতুন স্বেচ্ছায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি উল্লেখ করেন, উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের একটি খামার বাড়িতে চাকরির সুবাদে রনি হোসেনের সঙ্গে পরিচয় হয় সনি খাতুনের। পরে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার স্বামী পলাশ হোসেন তাকে ও তার প্রেমিক রনি হোসেনকে নিয়ে সন্দেহ করতেন। সেই জন্য তারা দুজনেই নিজ ঘরে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ান।

এরপর স্বামী ঘুমিয়ে পড়লে সে ও তার পরকিয়ার প্রেমিক শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১