সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে ইভিএমে ভোট নিয়ে শঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেয়ার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন রহমতপুর ইউনিয়নের ভোটাররা।

তবে এ প্রযুক্তির মাধ্যমে ভোট নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়া যাবে কিনা তা নিয়েও ভাবছেন অনেকেই। কারণ যারা ইভিএম নিয়ন্ত্রণ করবে তারা কতটুকু নিরপেক্ষ থাকবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।

রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোটার আল মামুন, স্বপন, লিটনসহ কয়েকজন প্রায় অভিন্ন কথা বলেছেন। তারা বলেন, ‘পেপার পত্রিকায় জেনেছি, রাজধানীতে সিইসি নিজেই ইভিএমে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েছিলেন।

আমরা কিভাবে সুষ্ঠু, সুন্দরভাবে ভোট দিব সেটাই তো চিন্তা।’

২ নং ওয়ার্ডের ভোটার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ইভিএম হওয়ায় সচেতন মহলের জন্য সুবিধা হয়েছে। কারণ মানুষ ভোট দিতে পারবে। তবে গ্রামের বৃদ্ধ ও নারী ভোটাররা ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় ভোট কেন্দ্রে উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান, ‘ভোটারের সংশয় দূর করতে কোনো উদ্যোগ সংশ্লিষ্টদের মধ্যে দেখা যাচ্ছে না। নতুন এ পদ্ধতি নিয়ে প্রচার প্রশিক্ষণের দরকার ছিল।’ তবে অনেকের মধ্যে ইভিএমে ভোট নিয়ে অনেক আগ্রহও রয়েছে।

৩ নং ওয়ার্ডের ভোটার রমজান আলী জানান, ‘আমার কাছে ইভিএম পদ্ধতি সুন্দর ও সহজ মনে হচ্ছে।’

রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার বলেন, বিজ্ঞানের আধুনিক প্রযুক্তির ভালো ও মন্দ দুটো দিকই থাকবে। তবে আমি সচেতন নাগরিক হিসেবে ইভিএম কে পজিটিভ হিসাবে দেখছি। এটা ডিজিটাল বাংলাদেশর একটি অনন্য নিদর্শন। তবে ইভিএম নিয়ে কোন রকমের অনিয়ম হলে সেটা জনগণ প্রতিহত করবেন।

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ সরোয়ার মাহমুদ বলেন, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম এ ভোট হয়েছে। সেখানে সবাই ভোট দিতে পেরেছে। আসা করছি রহমতপুর ইউনিয়নেও মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবে।

জানা গেছে, দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন নিয়ে মাঠে আছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন।

দলীয় মনোনয়নবঞ্চিত সদ্য যোগদানকৃত বর্তমান চেয়ারম্যান মোঃ সরোয়ার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।

এছাড়াও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে আছেন মাওঃ আঃ হাকিম।

উপজোলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ইভিএম ভোট নিয়ে সংশয় ও শঙ্কার কোনো কারণ নেই। ইতিমধ্যে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দিয়ে প্রজেক্টেটরের মাধ্যমে ডামি ভোট (ভোট প্রদানের প্রক্রিয়া) দেখানো হবে।

উল্লেখ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর । ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৮ নভেম্বর ভোট গ্রহণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ইভিএমে ভোট নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১