সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

আপত্তিকর অবস্থায় এএসআই আটকের ঘটনায় মামলা, গ্রেফতার ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেনকে আটক ও মারধরের মামলায় গ্রেফতার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল রবিবার রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে মামলার এক নারী বাদির বাসায় আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর হাতে আটক হন উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্তও করা হয়।

এদিকে সেই এএসআইকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে অর্ধশতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে। সে মামলায় রবিবার পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান জানান, এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০-৭০ জনের বিরুদ্ধে গত শনিবার থানায় মামলা হয়েছে। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন গ্রেফতার করেছে।
তারা হলেন- উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের জহুরুল হক, রবিউল ইসলাম, সুমন মিয়া, হামিদুল ইসলাম, আঃ খালেক, আমজাদ হোসেন, মুকুল মিয়া, বকুল মিয়া, রাজু মিয়া, জয়নাল আবেদীন, শাহজাহান সিদ্দিক, পাঁচগাছি শান্তিরাম গ্রামের আজিজুর রহমান ও গাইবান্ধা সদরের ফারাজি পাড়ার নাজমুল হক। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশের মামলায় বলা হয়েছে, ছড়ারপাতা গ্রামের এক মামলার বাদীর গাছ জোর করে কেটে নেয়ার অভিযোগ পেয়ে ২৯ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে এএসআই তোফাজ্জল হোসেন সাদা পোশাকে তার বাড়িতে যান।

পরে বাদীর (এক প্রবাসীর স্ত্রী) অভিযোগ শুনে আসার সময় ওই নারীর ভাশুর মাসুদ মিয়া এএসআই তোফাজ্জলকে গালমন্দ করেন। এরপর চিৎকার করে গ্রামবাসীকে জড়ো করে তোফাজ্জলকে আটক করে উঠানের আমগাছে বেঁধে রাখে। পরে মাসুদসহ কয়েকজন তোফাজ্জলকে বেধড়ক মারপিট করেন। এছাড়া তার পকেটে থাকা নগদ টাকা ও হাতঘড়ি লুট করে।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ছড়ারপাতা গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়ির গোয়ালঘরে ওই প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসী এএসআই তোফাজ্জলকে আটক করে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

গ্রামবাসীদের অভিযোগ কিছুদিন আগে ওই নারীর ভাশুরের সাথে জমি নিয়ে বিরোধ হয়। স্বামী প্রবাসে থাকায় ভাশুরের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। সেই মামলার তদন্তের দায়িত্ব পেয়ে এএসআই তোফাজ্জল ওই নারীর সাথে সখ্য গড়ে তোলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আপত্তিকর অবস্থায় এএসআই আটকের ঘটনায় মামলা, গ্রেফতার ১৩

আপডেট সময় : ১০:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১