সংরক্ষিত নারী আসনে সদস্যা পদে মনোনয়ন পত্র জমা দিলেন মাহেনুর আক্তার মিল্কি
- আপডেট সময় : ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১০২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৪,৫,৬ নং ওয়ার্ডে সদস্যা পদপ্রার্থী হিসেবে মোসাম্মদ মাহেনুর আক্তার ( মিল্কি) মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রোববার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ আসাদুল করীম পিপুল, মোঃ খাদেম আলী খন্দকার, মোঃ মোকলেছুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জহিরুল হক, মোঃ মজিবুর রহমান, মোঃ আলতাফ হোসেন প্রমূখ।
রহমতপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে এবং এলাকাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার ব্রত নিয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও মাহেনুর আক্তার বলেন, জনগণ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসার এবং এলাকাবাসীর ইচ্ছা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
আশা করছি আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্যা নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর । ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৮ নভেম্বর ভোট গ্রহণ।























