সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইকবাল কোথায় ছিলেন জানতে চেয়ে ফখরুলকে পাল্টা প্রশ্ন কাদেরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইকবালের বিষয়ে ফখরুলের কাছে তথ্য আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে।

শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি আরও জানতে চান, আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিল?

ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেপ্তার হওয়া যুবক এতোদিন কোথায় ছিলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আসলে যে কোন অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব।

তিনি বলেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাস আক্রান্ত বিএনপি।

অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কি না, এমনটা মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন।তারা চোরকে বলে চুরি করো,আর গৃহস্থকে বলে সজাগ থাকো।

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে দাবি করে ওবায়দুল কাদের বলেন এখন সরকারের উপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে আপনাদেরকে ভোট না দেওয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন? কেন ঘরবাড়ি পুড়িয়েছিলেন, সম্পদ লুট করেছিলেন?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে আরো জানতে চান নারীরা কেন নির্যাতনের শিকার হয়েছিলো?

সরকারের মদদ ছাড়া নাকি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়না, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছেন? তিনি আশা প্রকাশ করে বলেন বিএনপি নেতারা এসব বিষয়ে স্পষ্ট করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, গাজীপুরের মেয়র ও গাজীপুর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য আরো কিছু সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী উপস্থাপনীয় অভিযোগ আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় উত্থাপিত হবে।

ওবায়দুল কাদের বলেন সভায় রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার পাশাপাশি দলীয় আদর্শ এবং শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে প্রদত্ত শোকজ নোটিশের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইকবাল কোথায় ছিলেন জানতে চেয়ে ফখরুলকে পাল্টা প্রশ্ন কাদেরের

আপডেট সময় : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১