সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোন পরিকল্পনা নেই: হুইপ স্বপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোন পরিকল্পনা আওয়ামী লীগের নেই। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট করে লিখিত আছে, “জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। ” সংবিধানের প্রথম ভাগে সন্নিবেশন করা হয়েছে, “প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন। ”

আজ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত সংসদ সদস্য দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ২০০৯ সালে মহাজোট সরকার গঠনের পর ১৯৭২ সালে জাতির পিতার নেতৃত্বে গৃহীত সংবিধান পুনঃপ্রবর্তনের লক্ষ্যে সংবিধান সংশোধনের লক্ষ্যে সিনিয়র পার্লামেন্টেরিয়ান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠণ করা হয়। সেই কমিটি সংবিধান ও আইন বিশেষজ্ঞসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাস্তবতার নিরিখে এবং পরহেজগার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন বিবেচনায় নিয়ে মোট ২৭ টি বৈঠক করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রস্তাবনা পেশ করেছেন। বিশেষ কমিটির সুপারিশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হয়। পরে প্রবীণ পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক চুলচেরা বিশ্লেষণের পর জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হিসেবে পাশ করে আইনে পরিণত করা হয়েছে।

রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং রাষ্ট্রধর্ম ও সকল ধর্মের মর্যাদার বিষয়টি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মীমাংসিত। এই বিষয়ে নতুন করে পানি ঘোলা করার অবকাশ নেই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। উপজেলা সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশনের পরিচালনায় অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোন পরিকল্পনা নেই: হুইপ স্বপন

আপডেট সময় : ০৪:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১