সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সরকার দেশকে বিরোধীদল শূন্য করতে বেপরোয়া: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে বিরোধীদল শূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। পাশাপাশি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার।

বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তাতে এটি নিশ্চিত করে বলা যায়- আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসন-মানুষের বাক স্বাধীনতা-মানবিক মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়ে একদলীয় রাজত্বের মহাসুখে দিনযাপন করছে সরকার। যে কারণে মানুষের দুঃখ-দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না। বরং তাদের অপকর্ম ঢাকতে তারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেপ্তার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার দেশকে বিরোধীদল শূন্য করতে বেপরোয়া: ফখরুল

আপডেট সময় : ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১