সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জের আলোচিত ২ ইউপিতে সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগে ব্যস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ৪ টিতে ১ম ধাপে গত জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকী ২ ইউনিয়ন রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারন না হলেও ঘরে বসে নেই সম্ভাব্য প্রার্থীরা।

তারা ইতিমধ্যে পাড়া মহল্লায় গনসংযোগ শুরু করেছেন।
এদিকে দলীয় প্রতিকে নির্বাচন হবার খবরে নড়েচড়ে বসছেন আওয়ামীলীগ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টির প্রার্থীরা।

ইতিমধ্যে রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নে শক্ত প্রার্থী দিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
গত মাসে পার্টির উপজেলা কার্যালয়ে প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন বরিশাল জেলার নেতৃবৃন্দ। মনোনয়ন প্রাপ্তরা হলেন রহমতপুর ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে (হাতুরি) প্রতীকে প্রার্থীতা করবেন পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন।

তিনি ইতিমধ্যে বাবুগঞ্জ বন্দর সহ গুরুত্বপুর্ন এলাকায় এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এছাড়াও রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল মজিদ মামুন মৃধা ও গণসংযোগ শুরু করেছেন। তিনি গতকাল রোববার সন্ধ্যায় ইউনিয়নের কুমাড়িয়ার পিঠ এলাকায় স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ করেছেন।

চাঁদপাশা ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে (হাতুরি) প্রতীকে প্রার্থীতা করবেন বর্তমান চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ।

অপরদিকে সতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম চাঁদপাশা ইউনিয়নের ধুমচর, বায়লাখালী, গাজীপুর, অর্জুনমাঝী,কোলচর ও নোমরহাট এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে কথা বলে খোঁজ খবর নিচ্ছেন। গত শুক্রবার তার নীজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে আনুষ্ঠানিক ভাবে
গণসংযোগ শুরু করেছেন। তিনি ইতিমধ্যে পোস্টার সাটিয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।

আসন্ন ইউপি নির্বাচনে বসে নেই মহিলা সদস্যরাও। উপজেলার রহমতপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ নং ওয়ার্ডের সম্ভব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে বাবুগঞ্জ উপজেলার পত্রিকা এজেন্ট সুলতান বুক স্টলের মালিক সুলতান আহমেদের সহধর্মিণী মোসাঃ ডালিয়া আক্তার ডলি প্রার্থীতা ঘোষণা করেছেন। তিনি সংশ্লিষ্ট এলাকার সকলের কাছে দোয়া কামনা করে এলাকায় এলাকায় গনসংযোগ শুরু করছেন।
স্থানীয় বাসিন্দারা মোঃ আরিফ হোসেন জানান, ডালিয়া আক্তার ডলি একজন সমাজ সেবক, সদালাপি ও পরোপকারী ব্যক্তি। তিনি নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন হবে।

আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ও রহমতপুর এলাকার গ্রামীণ জনপদ।

দলীয় মনোনয়নের টিকিট পেতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রার্থীরা বিয়েসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করছেন না। তারা ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

নিজেদের ছবি দিয়ে নতুন বছরের ক্যালেন্ডার তৈরি বিভিন্ন প্রতিষ্ঠান দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিচ্ছেন।
এলাকার অসহায় লোকদের সমস্যা দেখা দিলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। উপজেলার রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে বেশি।

রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল মজিদ মামুন মৃধা বলেন, ‘দলীয় মনোনয়ন পেয়ে জনপ্রতিনিধি হয়ে রহমতপুর ইউনিয়নবাসীর সেবা করতে চাই। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং রহমতপুর ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নৌকার বিকল্প নেই। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি রহমতপুর ইউনিয়নবাসীর ভাগ্য উন্নয়নে নির্বাচনে অংশ গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জের আলোচিত ২ ইউপিতে সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগে ব্যস্ত

আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১