সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : মহামারি শুরুর পর প্রথমবারের মতো দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন তিনি। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সফরে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড হয়ে নিউইয়র্ক যাবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতি থাকবে তার।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ব্রিফিং করবেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পাওয়া সূচি অনুযায়ী- শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশত্যাগের পর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর তিনি যাত্রা বিরতি করবেন।

১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন শেখ হাসিনা। ১৯-২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।

পরে ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।

গত বার জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেওয়া যায়নি। অবশ্য সে অধিবেশন ভার্চুয়ালি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এটি নিয়ে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০৬:৩৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১