সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের (পিএমও) গাড়ি কেনা বাতিল করে সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা বাস্তবায়নে রোববার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।

ইহসানুল করিম আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনা টিকা সরবরাহের পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। জনগণের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনা এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবে।

সরকারপ্রধানের এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবার কাজে দিয়ে মিতব্যয়িতার নজির স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১