সংবাদ শিরোনাম ::
আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।























