সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

খুলে দেওয়া হচ্ছে লেবুখালী ঝুলন্ত সেতু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সালেহ টিটু : আগামী মাসের (সেপ্টেম্বর) যেকোনও দিন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিশেষ বৈশিষ্ট্যে নির্মিত ঢাকা-ফরিদপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতু। প্রায় দেড় কিলোমিটার (এক হাজার ৪৭০ মিটার) দৈর্ঘ্যের এই সেতুর মাত্র দুই-তিন শতাংশ কাজ বাকি রয়েছে। দেশে দ্বিতীয়বারের মতো নির্মিত হচ্ছে ‘এক্সট্রা ডোজ প্রি-স্ট্রেসড বক্স গার্ডার’ টাইপের এ সেতুটি। এটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা।
সেতুর প্রকল্প পরিচালক আবদুল হালিম বলেন, ‘কর্নফুলী দ্বিতীয় সেতুর আদলেই নির্মাণ করা হয়েছে ফোর লেন লেবুখালী সেতু। পায়রা নদীর মূল অংশে ৬৩০ মিটার বক্স গার্ডার চারটি স্প্যানের ওপর এটি নির্মিত হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে উপকূলীয় পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলের জন্য মূল অংশে ২শ’ মিটার করে দুটি স্প্যান ১৮.৩০ মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে। নদীর তলদেশে বসানো হয়েছে ১৩০ মিটার দীর্ঘ পাইল। যা দেশে সর্ববৃহৎ। এছাড়া সেতুর মূল অংশের দুই প্রান্তে ৮৪০ মিটার ভায়াডাক্টে ৩০ মিটার করে ২৮টি স্প্যান বর্ধিত অংশের ভার বহন করছে। লেবুখালী সেতুর ৩২টি স্প্যান এখন দাঁড়িয়ে আছে ৩১টি পিয়ারের ওপর। সেতুটির ২৮টি স্প্যানের ১২টি বরিশাল প্রান্তে এবং ১৬টি পটুয়াখালী প্রান্তে।’

কর্নফুলী দ্বিতীয় সেতুর আদলে নির্মাণ করা হয়েছে ফোর লেন লেবুখালী সেতু তিনি আরও বলেন, ‘মূল সেতুটি বিভিন্ন মাপের ৫৫টি টেস্ট পাইলসহ দশটি পিয়ার, পাইল ও পিয়ার ক্যাপের ওপর নির্মিত হয়েছে। এছাড়া ১৬৭টি বক্স গার্ডার সেগমেন্ট রয়েছে সেতুতে। যার ফলে দূর থেকে সেতুটিকে মনে হবে ঝুলে আছে। এছাড়া জোয়ারের সময় নদী থেকে সেতুটি ১৮.৩০ মিটার উঁচু থাকবে। এতে নদীতে বড় বড় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না।’

উপ-প্রকল্প পরিচালক আশিষ মুখার্জী বলেন, ‘সেতুর দুই থেকে তিন ভাগ কাজ বাকি রয়েছে। লাইটিং ও টোলঘরের কাজ চলছে। বিটুমিনের কিছু কাজ বাকি রয়েছে বৃষ্টির কারণে। ১০ দিন ধরে বৃষ্টিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে রোদ উঠলে যেটুকু কাজ বাকি রয়েছে তা শেষ হয়ে যাবে। আগামী মাসের যেকোনও সময় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।’

নির্মাণকাজের গুণগত মান প্রসঙ্গে প্রধান প্রকৌশলী আব্দুস সবুর বলেন, ‘গুণগতমান রক্ষার্থে কনসালটেন্ট ও ঠিকাদারসহ সব পর্যায়ের কর্মকর্তারা সজাগ রয়েছেন। এখানে নিম্নমানের কাজের কোনও সুযোগ ছিল না।’

লেবুখালীর পায়রা নদীর ওপর এই সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। কার্যাদেশে সেতু নির্মাণে ৩৩ মাস সময় বেঁধে দেওয়া হলেও দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। তবে তার আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সেতুটি খুলে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলে দেওয়া হচ্ছে লেবুখালী ঝুলন্ত সেতু।

আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১