সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বরিশালে গলা টিপে হত্যার ঘটনায় দুই ভন্ড ফকির জেলহাজতে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: জিন ছাড়ানোর নামে রাসেল ঘরামী (৩০) নামের এক কৃষককে গলা টিপে হত্যার ঘটনায় আটককৃত ভন্ড ফকির দুই সহদরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। জেলার হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি দুই ভন্ড ফকির উপজেলার গৌরবদী ইউনিয়নের বিছর গ্রামের জামাল শেখের পুত্র ইসমাইল শেখ ও ইমরান শেখের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের আলমগীর ঘরামীর পুত্র দুই সন্তানের জনক রাসেল ঘরামী সম্প্রতি সময়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। পরিবারের সদস্যদের ধারণা ছিলো রাসেলকে জিনে ধরেছে। তাই জিন ছাড়াতে সোমবার বিকেলে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দুইজন ফকির আনা হয়।

তারা জিন ছাড়াতে গিয়ে রাসেলের গলা টিপে ধরেন। এতে রাসেল নিস্তেজ হয়ে পরলে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রমতে, রাসেলের মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে দুই ভন্ড ফকিরকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এ ঘটনায় নিহত রাসেলের পিতা আলমগীর ঘরামী বাদি হয়ে সোমবার রাতে আটককৃতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গলা টিপে হত্যার ঘটনায় দুই ভন্ড ফকির জেলহাজতে।

আপডেট সময় : ১০:১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১