সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সাংবাদিককে হুমকি দিলেন সেই ইউপি চেয়ারম্যান, থানায় জিডি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার বাউফল প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চুর নামে একাধিক মামলা করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (২৫ জুলাই) রাতে কামরুজ্জামান বাচ্চু বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, রোববার পৌনে ৯টার দিকে শাহিন হাওলাদার সাংবাদিক কামরুজ্জামানের মোবাইল ফোনে কল করে গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

একপর্যায়ে শাহিন হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে নিউজ করতে পার, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে করতে পার না? তোর খবর আছে। তোরে বিভিন্ন মামলা দিয়ে জেল খাটামু। এরপর কামরুজ্জামান ফোন কেটে দেন।’

এর আগে গত ২৫ জুন ক্ষমতার অপব্যবহার করে সালিশের সুযোগ নিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৪) বিয়ে করে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ব্যাপক সমালোচিত হন। এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন করেন সাংবাদিক কামরুজ্জামান। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও বাল্যবিয়ের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ সংক্রান্ত প্রতিবেদন নজরে আসার পর ২৭ জুন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সালিশে পছন্দ হওয়ায় কিশোরীকে ইউপি চেয়ারম্যান নিজেই বিয়ে করার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পটুয়াখালীর ডিসি, জেলা নিবন্ধক ও পিবিআইকে তদন্ত করে আলাদা তিনটি প্রতিবেদন ২৭ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার করায় তার বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত এবং ওই কিশোরীকে নিরাপত্তা দিতে এসপিকে নির্দেশ দেয়া হয়েছে। এরপর থেকেই সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ ছিলেন শাহিন হাওলাদার।

প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে একজন পেশাদার সাংবাদিককে মামলার হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।’

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, ‘হুমকি কিংবা গালাগাল করা হয়নি। বলেছি, আমার বিয়ে করার বিষয়ে যদি নিউজ হয় তাহলে উপজেলা চেয়ারম্যানের পরকীয়া প্রেমের অডিও ভাইরালের বিষয়ে কেন নিউজ করলেন না? এরপর তিনি (কামরুজ্জামান) ফোন কেটে দিয়েছেন।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রথম স্ত্রী আছেন। সেই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ছেলে বিবাহিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিককে হুমকি দিলেন সেই ইউপি চেয়ারম্যান, থানায় জিডি।

আপডেট সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১