সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে তিন মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : তিন মাস বয়সের শিশু কন্যাকে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন এক গর্ভধারিনী মা।

বিষয়টি সোমবার সকালে এলাকায় ছড়িয়ে পরলে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলায় হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের।

সোমবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিন মাস বয়সের শিশু কন্যা সুমির মা আলোমতি বেগম জানান, এতোদিন আপনারা কোথায় ছিলেন।

কোথায় ছিলো এতো মানব দরদী। কই সেদিনতো কাউকে দেখিনি। এলাকার কোনো চেয়ারম্যান-মেম্বার আইসাতো একবার দেখেনি।

না খেয়ে কতোদিন শিশু বাচ্চা নিয়ে কেঁদেছি। কম কস্টে বাচ্চাকে বিক্রি করিনি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে বাচ্চাকে টাকার বিনিময়ে অন্যত্র পালতে দিয়েছি।

তিন সন্তানের জননী আলোমতি বেগম আরও জানান, তার স্বামী মুছা সরদার পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে। গত কয়েক মাস ধরে নদীতে কোনো মাছ নেই।

তাই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি কোনো সাহায্য না পেয়ে ক্ষুধার যন্ত্রনায় স্বামী ও স্ত্রীর সম্মতিতে তাদের তিন মাস বয়সের কন্যা শিশুকে বিক্রি করেছেন।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়াজী জানান, দালালের মাধ্যমে ৪০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে গত কয়েকদিন পূর্বে বিক্রি করা হয়েছে।

হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার জানান, গত ঈদ-উল আজহার সময় স্থানীয় মেম্বরের মাধ্যমে তাকে ২০ কেজি চাল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিক্রি করা শিশু বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, বিষয়টি লোকমুখে জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে শিশু বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে তিন মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি।

আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১