সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

মোটরসাইকেলে সিটি করপোরেশনের স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: মোটরসাইকেলে বরিশাল সিটি করপোরেশনের স্টিকার সাঁটিয়ে যাত্রী পরিবহণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এমন ঘটনা দেখা যায়।

সূত্র জানায়, লকডাউনে মোটরসাইকেলে সিটি করপোরেশনের স্টিকার লাড়িয়ে যাত্রী পরিবহণ নিয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে স্থানীয়দের সঙ্গে এক যুবকের বাগবিতণ্ডা হয়েছে।

গোলাপ আহম্মেদ নামে একজন বলেন, লকডাউন উপেক্ষা করে মোটরসাইকেলের সামনে বরিশাল সিটি করপোরেশনের স্টিকার সাঁটিয়ে এক যুবক যাত্রী তুলছিল। বিষয়টি আমাদের কয়েকজনের নজরে আসলে আমরা ওই যুবকের পরিচয় জানতে চাই। সে তার নাম জানায় রানা এবং বরিশাল সিটি করপোরেশনে চাকরি করে। পরে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হলে সে জানায় তার চাচা সিটি করপোরেশনে চাকরি করেন।

একপর্যায়ে ভুল স্বীকার করে ওই যুবক স্টিকার তুলে ফেলেন। এ বিষয়ে অভিযুক্ত নগরীর কাউনিয়া বিসিক এলাকার বাসিন্দা রানা বলেন, আমার চাচা চাকরি করায় আমি স্টিকার লাগিয়েছিলাম।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ গোলাম ফারুখকে এই বিষয়ে একাধিকবার কল করা হলেও তাকে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

তবে সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সিটি করপোরেশনের লোগোযুক্ত স্টিকার যাতে প্রকৃত কর্মকর্তা বা কর্মচারীরা ব্যবহার করতে পারে সেদিকে নজর দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরসাইকেলে সিটি করপোরেশনের স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহণ।

আপডেট সময় : ০৫:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১