সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

মেঘনায় নদীতে ধরা পড়ল ২২ কেজি ওজনের পাখি মাছ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ২২ কেজি ওজনের সামুদ্রিক পাখি মাছ ধরা পড়েছে।

প্রায় সাত ফুট লম্বা মাছটি শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাতে উপজেলার পাটারিরহাটের জারিরদোনা মাছঘাট এলাকায় বিক্রি করা হয়েছে।

এর আগে মেঘনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে আড়াই হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে স্থানীয়রা মাছটি কিনে ভাগ করে নেন।

এদিকে মাছটির পিঠের পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলছেন জেলেরা। জারিরদোনা ঘাটে মাছটি উঠালে উৎসুক মানুষ ভিড় জমায়।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের মাছ ব্যবসায়ী মো. গোফরান ২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেছে। তিনি ঢাকায় নিয়ে মাছটি চড়া দামে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় রায়পুর কারিমিয়া মোহাম্মদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা আ হ ম নোমান সিরাজি ওই মাছ তার কাছে বিক্রি করার জন্য ব্যবসায়ীকে অনুরোধ করে।

তিনি একই দামে মাছটি কিনে নেন। পরে তিনিসহ ১০ জন মিলে মাছটি ভাগ করে নেন।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, মাছটি সামুদ্রিক মাছ।

পাখনা থাকায় মাছটিকে পাখি মাছ বলা হয়। বিরল এ মাছ আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি।

এজন্য ব্যবসায়ীকে অনুরোধ করে স্থানীয়রা মাছটি কিনে ভাগ করে নিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মাছটি দেখতে বিরল প্রজাতির মনে হয়।

এ অঞ্চলের জন্য মাছটি পুরোই অপরিচিত।

মেঘনায় পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র থেকে মাছটি চলে এসেছে। তবে এ ধরনের মাছ আগে কখনো ধরা পড়েনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেঘনায় নদীতে ধরা পড়ল ২২ কেজি ওজনের পাখি মাছ।

আপডেট সময় : ১২:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১