সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

এবার নতুন আতঙ্ক বার্ড ফ্লু; কিশোরের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক: করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। এরইমধ্যে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো। দেশটিতে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ ও প্রাণহানির ঘটনা আগে কখনোই হয়নি।

হরিয়ানা রাজ্যের ১১ বছর বয়সী এই কিশোর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার দেহের বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে বালকটি মারা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।

এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে প্রকাশ, বিবৃতিতে বলা হয়, কিশোরটিকে চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদেরসহ তার পরিবারেরও সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

রোগীর সংস্পর্শে আর কারা কারা এসেছে তাদেরও খোঁজ শুরু করেছে কর্তৃপক্ষ।

হরিয়ানায় এখন পর্যন্ত আর কারও মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ পাওয়া না গেলেও নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের মুরগির খামারগুলোতে গত দু’দশকে অনেকক্ষেত্রেই বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে তার সবই নিয়ন্ত্রণে আনা হয়েছে। মানুষের দেহে বার্ড ফ্লু সংক্রমণের খবর দেশটিতে এর আগে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার নতুন আতঙ্ক বার্ড ফ্লু; কিশোরের মৃত্যু।

আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১