ভালুকায় নাজমা হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন।
- আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ১০৮ বার পড়া হয়েছে

এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় মহামারি করোনায় ঘরবন্দি খেটে খাওয়া দুস্থ্য নারীদের মাঝে নিজস্ব অর্থায়নে নাজমা হস্তশিল্প ওসেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
২০জুলাই(মঙ্গলবার) উপজেলা পরিষদ চত্ত্বরে দুস্থ্য অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেয়ার আয়োজন করেন নাজমা হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষন কেন্দ্রের প্রোপাইটর নারী উদ্যোক্তা নাজমা বেগম।
প্রধান মন্ত্রীর আহবানে নিজস্ব অর্থায়নে ঈদে গরীব মানুষের মুখে হাসি ফুটাতে এই উদ্যোগ নেন তিনি,
এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, এই মহতি উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানান।
নাজমা বেগম জানান, সমাজের পিছিয়েপড়া নির্যাতিত নারীদেরকে দক্ষ ও আত্নকর্মী হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছেন, কাজের স্বীকৃতি হিসাবে ২০১৬ইং সনে নারী ক্যাটাকরিতে উপজেলা পর্যায়ে জয়ীতা সম্মাননা অর্জন করেন, তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে হস্তশিল্প, কুটিরশিল্প, পুতির শিল্পে ৬৫০০জন মহিলাকে প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে,
তিনি আরো জানান, সমাজে পিছিয়ে পড়া নারীদের আত্ননির্ভরশীল করে গড়ে তোলাই আমার লক্ষ।

























