সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ঈদের দিনেও ভারত থেকে এলো ১৮০ টন অক্সিজেন//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঈদের ছুটি মধ্যে বিশেষ ব্যবস্থায় আজ বুধবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ১৮০ মেট্রিক টন অক্সিজেন। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।

জানা গেছে, দেশে করোনার চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়ায় বাংলাদেশের তিনজন আমদানিকারক ১১টি ট্যাংকারে এ অক্সিজেন আমদানি করেন। বেনাপোল কাস্টমসের ইতিহাসে এই প্রথম ঈদের দিনেও ভারত থেকে আমদানি হলো।

আমদানিকারকরা হলেন বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন। এর আগে, সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার থেকে এ বন্দরে শুরু হয়েছে চারদিনের ঈদের ছুটি। তবে দেশে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ ছিল জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিনেও ভারত থেকে এলো ১৮০ টন অক্সিজেন//

আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১