সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে মোবাইল ব্যাংকিং ৮ লাখ টাকা ছিনতাইয়ের নাটক ফাঁস করলো পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নগরীতে মোবাইল ব্যাংকিং ‘নগদ’ কর্মীর ৮ লক্ষ টাকা ছিনতাই নাটকের রহস্য উদঘাটন করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রিত সিসি ক্যামেরার সহযোগিতায় এই রহস্য উদঘাটন করে তারা। দেনার টাকা শোধ করতেই মাদকাসক্ত ওই কর্মী ব্লেড দিয়ে নিজের হাতে নিজে জখম করে ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক সাজান বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় ‘নগদ’ এর অভিযুক্ত ডিএসও নুরুল্লাহ মোমেন কে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে আত্মসাতের ৮ লাখ টাকা ভর্তি ব্যাগ এবং ছিনতাই নাটকে ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করেছে কোতয়ালী পুলিশ। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা যুব বয়সী নুরুল্লাহ মোমেন গত ছয় মাস ধরে মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর বিপণন কর্মকর্তা (ডিএসও) হিসেবে চাকরি করে আসছিলেন। গত ১৮ জুলাই সোমবার তিনি ওই কোম্পানির ৮ লক্ষ টাকা আত্মসাতের পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নগরীর বৈদ্যপাড়া এলাকায় একটি ছিনতাইয়ের নাটক সাজান মোমেন। খবর পেয়ে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে তিনি জানান, ‘মাস্ক পরা তিনজন যুবক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাথে থাকা নগদের ৮ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘নুরুল্লাহ্ মোমেন এর অভিযোগ এবং ঘটনার বর্ণনা শুরু থেকেই সন্দেহের সৃষ্টি করে। তাই ঘটনার সত্যতা উদঘাটনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা রাতভর তৎপরতা চালাই। ওই রাতে ঘটনাস্থলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটন করা হয়।

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী যেখানে এবং যেসময় ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করা হয়েছে আসলে সেখানে এ ধরনের কোন ঘটনা ঘটেইনি। বরং নুরুল্লাহ্ মোমেন নিজেই ‘নগদ’র ৮ লক্ষ টাকা আত্মসাত করতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন। যা পুলিশের জিজ্ঞাসাবাদে এরই মধ্যে স্বীকারও করেছেন তিনি। মোমেন জানিয়েছেন, টাকা আত্মসাত করতে ব্লেড দিয়ে নিজের হাতে নিজেই জখম করে ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন। এমনকি পরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি ফার্মেসী থেকে হাতে ব্যান্ডেজ করেছেন বলে মোমেন পুলিশকে জানিয়েছেন।

ওসি বলেন, ‘নুরুল্লাহ মোমেন মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন। পাশাপাশি তার অনেক টাকা দেনা। ওই টাকা পরিশোধ করতেই ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৮ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টা করেন। ঘটনাটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশ করে নগরীতে আলোড়ন সৃষ্টি করতে চেয়েছিলেন। যেটা আমরা উদঘাটন করতে সক্ষম হয়েছি।

নুরুল্লাহ মোমেন কিভাবে এতো টাকা দেনা হয়েছে সে বিষয়ে পুলিশকে কোন তথ্য দেননি জানিয়ে ওসি নুরুল ইসলাম ধারণা করে বলেন, ‘নুরুল্লাহ মোমেন মূলত মাদকাসক্ত। মাদক গ্রহণ এবং সেবন করতে গিয়েই হয়তো সে দেনায় জড়িয়েছে। সেই দেনা শোধ করতে গিয়ে ছিনতাইয়ের নাটক সাজালেও পুলিশের চৌকসতার কারণে শেষ রক্ষা করতে পারেনি সে। এই ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মোবাইল ব্যাংকিং ৮ লাখ টাকা ছিনতাইয়ের নাটক ফাঁস করলো পুলিশ।

আপডেট সময় : ০৪:১২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১