সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

পটুয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগ করা হয়েছে বাবা ইউসুফ ফকির (৪০) এর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে ওই কিশোরী মেয়ের মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই ইউসুফ ফকিরকে আমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, পাঁচ বছর আগে ওই কিশোরী মেয়ের মা দ্বিতীয় স্বামী হিসেবে ইউসুফ ফকিরকে বিয়ে করে কক্সবাজারে বসবাস করতেন। করোনা মহামারীর মধ্যে লকডাউনে স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় অবস্থান করছিল। ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে। এসময় ইউসুফ ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পাঁচ দিন পর ওই কিশোরীর মা তার নানা বাড়িতে এলে পুরো বিষয়টি মাকে জানায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রোববার (১৮ জুলাই) ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদি হয়ে মহিপুর থানায় ইউসুফ ফকিরকে আসামী করে একটি মামলা করেছে। অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহয়তায় গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার।

আপডেট সময় : ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১