সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে আরও ৯ জনের করোনা পজিটিভ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ৫৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৮ জনে।
আজ রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোসাঃ দিলরুবা নাসরীন জানান, হাসপাতাল ল্যাবে র্যাপিড টেস্টের মাধ্যমে ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৯ জনের সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
আক্রান্তরা সবাই জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন।

























