সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ভোলা-বরিশাল ব্রীজের সম্ভাবতা যাচাই চলছে : তোফায়েল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মহামারীতে আন্তর্জাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। কিন্তু এর মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্থনীতি সচল রয়েছে। প্রধানমন্ত্রী গরিব-দুঃখী মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে ঈদ উল আযহা উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ সহায়তা ও ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আরও বলেন, সরকারের এসব সহায়তা দল-মত নির্বিশেষে সকলকে দিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের বিপদের সময় জনপ্রতিনিধিরা মানুষের পাশে থাকবে এটাই তাদের কাজ।

তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

সাবেক মন্ত্রী তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার জন্য অনেক কিছু করেছেন। ইতোমধ্যে আমরা নদী ভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষা করতে পেরেছি। ভোলা-বরিশাল ব্রীজের সম্ভাবতা যাচাই চলছে। এটি হয়ে গেলে আমরা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হবো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

উল্লেখ্য, এ ইউনিয়নে ৪২৫ জনের প্রত্যেকে ১ হাজার করে মোট ৪ লক্ষ ২৫ হাজার টাকা নগদ দেয়া হয়েছে। এছাড়া ১৯৬০ জনকে জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পরে আলীনগর, চরসামইয়াসহ মোট ৭টি ইউনিয়নে নগত অর্থ ও চাল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলা-বরিশাল ব্রীজের সম্ভাবতা যাচাই চলছে : তোফায়েল।

আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১