সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

করোনা আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিতিৎসক ডা. মনোয়ার হাসানাত খান জানান, ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডা. মনোয়ার হাসানাত জানান, আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেণ্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা চিকিৎসকদের।

এছাড়া তার অ্যাজমার সমস্যা ছিল এবং তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি।

২০২০ সালের ২৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল জসিম উদ্দিন। এরপর গত ৫ জুলাই পর্যন্ত ওই সংখ্যা এসে দাঁড়ায় ১০০ তে।

৫ জুলাই বিকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ট্রাফিক কনস্টবল মো. জামাল মাতুব্বর।

তিনি রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর পরদিনই করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু।

আপডেট সময় : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১