সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০০।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে ৫০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৭৯ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ১০৩ জন রয়েছেন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ।

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি বরিশালে। এ জেলায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারেও শীর্ষে বরিশাল জেলা। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে ভোলায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। পটুয়াখালীতে ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ১২ শতাংশ।

আর ঝালকাঠিতে ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করো শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ শতাংশ। বরগুনা জেলায় ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া পিরোজপুর জেলায় ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৩ শতাংশ। করোনায় বিভাগে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ তিনজনই ছিলেন পিরোজপুরের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০০।

আপডেট সময় : ১০:২০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১