সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মা খাদিজা বেগমকে (৫৫) পিটিয়ে হত্যা করেছেন ছেলে শাওন মিয়া (২৮)।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নিহতের স্বামী আব্দুস সাদেক বাদী হয়ে ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

এর আগে, সোমবার (১২ জুলাই) রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ধানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামে আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। ঘটনার সময় শাওন তার মায়ের কাছে নেশার টাকা চান। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাদিজা বেগমকে বেদম মারধর করেন।

বাধা দিতে গেলে তার বাবাকেও মারধর করে শাওন। স্থানীয়রা আহত অবস্থায় খাদিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, এ ঘটনায় ছেলেকে আসামি করে বাবা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা।

আপডেট সময় : ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১