সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

শিথিল হচ্ছে লকডাউন, ১৫ জুলাই থেকে চালু হচ্ছে গণপরিবহন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক ::করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার থেকে শিথিল করা হচ্ছে। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন এবং খোলা থাকবে শপিংমল ও দোকানপাট, বসবে কোরবানির হাট। আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিংমল। এ সময় সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হতে পারে।

এর আগে করোনার ভয়াবহ সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। প্রথম ধাপে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়।

গতকাল রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু ঈদ এবং কোরবানির হাট আছে, এ দুটিকে কীভাবে করলে সংক্রমণটি নিয়ন্ত্রণ করতে পারব, সেটিই আমাদের মূল লক্ষ্য। হাটগুলোকে কত সুনিয়ন্ত্রিতভাবে করতে পারি সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে। হাটগুলো যাতে নিরাপদ খোলা জায়গায়, যেখানে তিনটি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকবেন, তারা পশু কিনে নিয়ে আসবেন। আরেকটি দিয়ে পশু ঢোকানো হবে। হাটে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা ঢুকবে ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। সংক্রমণ ও মৃত্যু মাথায় রেখেই হাটে আসতে হবে।’

হাটে অতিরিক্ত মানুষ যাতে না ঢোকে তা নিয়ন্ত্রণ করা ও হাট থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রাখার কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন। তিনি বলেন, ‘গতবার যেহেতু ২৫ শতাংশ সাকসেসফুল করেছি ডিজিটাল হাটকে… অনলাইনের যে হাটগুলো, সেগুলো যাতে আরও জনপ্রিয় করা যায়, সেটিতে এবার আরও জোর দিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিথিল হচ্ছে লকডাউন, ১৫ জুলাই থেকে চালু হচ্ছে গণপরিবহন।

আপডেট সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১